শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন

কুকুরকে লাল কার্ড!

সার্বিয়ার দ্বিতীয় বিভাগের দুই দল রাদনিকি ক্রাগুয়েভাক ও কলুবারা লাজারভাকের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ চলছিল। সেই ম্যাচে হঠাৎ মাঠে ঢুকে পড়ে একটি কুকুর। পরে, ওই কুকুরকে লাল কার্ড দেখান রেফারি!

বেলগ্রাদের পত্রিকা স্পোর্টস্কি জার্নালে ছাপা হওয়া এক ছবিতে দেখা যায়, হঠাৎ মাঠে ঢুকে পড়ে বলের পেছনে বারবার ছুটতে থাকে ওই কুকুর। এতে বারবার খেলা বিঘ্নিত হচ্ছিল। শেষ পর্যন্ত লাল কার্ড জোটে ওই কুকুরের কপালে।

বিষয়টি নিয়ে ‘সার্বিয়া নিউজ’ এর সূত্র ব্যবহার করে রিচার্ড উইলসন নামে এক ফুটবল বিশ্লেষক

তিনি লেখেন, এর আগে একাধিকবার চেষ্টা করেও কুকুরটিকে মাঠ থেকে বের করা যায়নি। তাই শেষ পর্যন্ত রসিকতা করে কুকুরটিকে লাল কার্ড দিয়ে মাঠ ছাড়া করেন রেফারি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com