বুধবার, ১০ Jun ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
“এবার ফার্স্ট বয় হয়ে আসছেন সাজ্জাদ হোসেন”

“এবার ফার্স্ট বয় হয়ে আসছেন সাজ্জাদ হোসেন”

শান্ত শান

“ম্যানস ফেয়ার এন্ড লাভলী চ্যানেল আই – হিরো’-এর ”কে হবে মাসুদ রানা?” রিয়েলিটি শো এর যে কজন প্রতিযোগীকে আগামী দিনের সম্ভবানাময় তারকা ভাবা হচ্ছে তাদের মাঝে ১ম রানারআপ সাজ্জাদ হোসেন অন্যতম।

দুর্দান্ত লুক, ফ্যাশন সচেতন, ভদ্র মার্জিত সাজ্জাদ দীর্ঘ রেসের ঘোড়া হতে চান। এখনই তিনি গল্প, চরিত্র নির্বাচনে খুব খুঁতখুঁতে। সাজ্জাদ বলেন তিনি অল্প কাজ করতে চান কিন্তু মানের বিষয়ে কোন আপোষ নয়। তারই ধারাবাহিকতায় তিনি এবার ভালোবাসা দিবসে দর্শকদের সামনে আসছেন ” দ্যা ফার্স্ট বয়” হয়ে।
নাটকের গল্প সম্পর্কে জানতে চাইলে সাজ্জাদ জানান, যেহেতু ভালোবাসা দিবসের নাটক স্বাভাবিক ভাবেই এটি রোমান্টিক ধাঁচের গল্প তবে তার মাঝে চমক আছে। এই মূহুর্তে এর বেশী বলতে চাইনা, একটু চমক থাকুক। দর্শকরা নিরাশ হবেন না এইটুকু বলতে পারি। পরিচালক বি ইউ শুভ ভাই খুব যত্ননিয়ে কাজটি করেছেন। আর পুরোটিম এতটা আন্তরিক ছিলো যে আমরা খুব সুন্দর একটি কাজ করতে পেরেছি।

এর পরে কি নিয়মিত ভাবে নাটকে দেখা যাবে কিনা এমন প্রশ্নে সাজ্জাদ জানান, আমার ইচ্ছে বিশেষ দিনগুলোতে আমার অন্তত একটি করে কাজ দর্শকদের সামনে আসুক। তবে আমি নিয়মিত ভাবে সিনেমাটা করতে চাই। চলচ্চিত্র নিয়ে আমার অনেক স্বপ্ন। আমি এমন কিছু সিনেমা করতে চাই যেদিন আমি থাকবোনা কিন্তু সেই দিনও যেন দর্শক আমাকে মনে রাখেন।

” দ্যা ফার্স্ট বয়” নাটকটি এবার ভালোবাসা দিবসে এটিএন বাংলা এবং BUS HD YOUTUBE চ্যানেলে ও প্রচারিত হবে। সাজ্জাদের সাথে এই নাটকে জুটি বেঁধেছেন সেমন্তি সৌমি। নাটকটি লিখেছেন সাইফুর রহমান কাজল। ক্যামেরায় আসাদুজ্জামান আসাদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com