বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বলিউড অভিনেতাদের নিয়ে অনন্ত জলিলের নতুন ছবি।

বলিউড অভিনেতাদের নিয়ে অনন্ত জলিলের নতুন ছবি।

ডেস্ক নিউজ:

সিনেমা জগতে ভিন্ন মাত্রার স্বাদ দিতে প্রতিবারই দর্শকদের নতুন নতুন সিনেমা উপহার দেন অনন্ত জলিল। গত বছর নির্মিতব্য ছবি ‘দিন: দ্য ডে’ নিয়ে ব্যাপক আলোচনায় ছিলেন অনন্ত। এবার নতুন বছরে নতুন ছবির ঘোষণা দিল অনন্ত জলিল। যার নাম দেওয়া হয়েছে ‘নেত্রী: দ্য লিডার’। এ বিষয়ে অনন্ত জানান, এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনন্তও। এই ছবির মাধ্যমে ভারতের জনপ্রিয় তিন খল অভিনেতাকে এক করছেন বলেও জানান তিনি।

এদের মধ্যে প্রথমজন হলেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা কবির দুহান সিং। মূলত তিনি খলনায়কের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত। তার অভিনীত কয়েকটি জনপ্রিয় সিনেমা হল- ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’,  ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’ ইত্যাদি। 

দ্বিতীয়জন হলেন ভোজপুরী অভিনেতা রবি কিষান। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান এ অভিনেতা। ২০১২ সালে ‘ঝলক দিখলা যা’ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন তিনি। তার অভিনীত কয়েকটি জনপ্রিয় সিনেমা হলো- ‘সবচে বড়া চ্যাম্পিয়ন’, ‘লাকি : দ্য রেসার’, ‘মারজাভান’, ‘বাটলা হাউজ’ ইত্যাদি।

তৃতীয়জন হলেন অভিনেতা হচ্ছেন প্রদীপ রাওয়াত। তিনিও দক্ষিণ ভারতীয় অভিনেতা। তবে আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র ভিলেন হিসেবেই বেশি পরিচিত।

অনন্ত জলিল বলেন ‘আমি আগেই বলেছি– যে ছবিই নির্মাণ করি না কেন, সব সময় চমক থাকবে। সেটারই ধারাবাহিকতা এটি। ভারতীয় এ তিন অভিনেতার বিষয়টি চূড়ান্ত করেছি। শিগগির ছবিটির শুটিং শুরু করব আমরা।’ 

ছবিটি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক প্রজেক্ট। আমাদের এ নতুন ছবিতে তিনজন বিশ্বখ্যাত অভিনেতা কাজ করছেন। শিগগির এ নিয়ে বিস্তারিত জানাব।’ 

 রোববার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ ছবির বিষয়ে একটি চুক্তি অনুষ্ঠিত হবে। সেখানে গণমাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অনন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com