বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হতে চান ৯২৫৬ জন

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ হতে চান ৯২৫৬ জন

ডেস্ক নিউজ:

শেষ হয়েছে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ এর দ্বিতীয় আসরের নিবন্ধন। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) ছিল নিবন্ধনের শেষ তারিখ। চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে ২০২০ সালের মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১ সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিবন্ধন শেষ হওয়ার পর দেখা গেছে গত ২৩ দিনে ৯ হাজার ২৫৬ জন আবেদন করেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য।

এ প্রসঙ্গে মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ৯ হাজার ২৫৬ জন প্রতিযোগী নিয়ে পরবর্তী লেভেল শুরু হবে। অডিশনের মাধ্যমে বাছাই ও গ্রুমিং শেষে আসছে মার্চে মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আগামী মে মাসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ বিজয়ী যুক্তরাষ্ট্রে মিস ইউনিভার্সের মূল আয়োজনে অংশ নেবেন।

জানা গেছে, গত ১৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতার নিবন্ধনের তারিখ ঘোষণা করে আয়োজকরা। পরে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়। এছাড়া শুরুর দিকে আবেদন ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হলেও চলমান করোনা পরিস্থিতির কারণে নিবন্ধন ফি বাতিল করা হয়। 

২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০১৯’। এতে বিজয়ী হন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মেয়ে শিরিন আক্তার শিলা। এ আসরের গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ‘মিস ইউনিভার্স ১৯৯৪’ বিজয়ী বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। এবারের আয়োজনেও উপস্থিত থাকবেন একজন সাবেক মিস ইউনিভার্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com