সোমবার, ১৫ Jun ২০২৬, ১০:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইতালির রোমে পাঁচ হাজারের বেশি ইয়াবা সহ দুই বাংলাদেশি গ্রেফতার

ইতালির রোমে পাঁচ হাজারের বেশি ইয়াবা সহ দুই বাংলাদেশি গ্রেফতার

ইউরোপ ব্যুরো:

ইতালির রোম ফিউমিচিনো আন্তর্জাতিক বিমান বন্দরে ঢাকা থেকে আগত দুই বাংলাদেশিকে ৫ হাজারেরও বেশি ইয়াবাসহ আটক করা হয়েছে।

ইয়াবাসহ দুই বাংলাদেশির আটকের খবর প্রকাশ করেছে ইতালির অন‍্যতম সংবাদপত্র “লা রিপুবলিকা”।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের এই দুই নাগরিক ঢাকা থেকে রোমে এসেছেন। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়। বিমানবন্দর থেকে তারা গাড়িতে উঠে রোমের দিকে রওনা হলে, সন্দেহভাজন হিসেবে তাদের লাগেজ বা ব্যাগ চেক করা হয়। এসময় তাদের একটি লাগেজ থেকে ৫হাজার ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের তথ্য অনুযায়ী একটি বাসায় অভিযান পরিচালনা করে সেখান থেকে আরো ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ওই দুই বাংলাদেশি নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

জব্দকৃত ইয়াবার বর্তমান বাজার মূল্য ৩০ হাজার ইউরো বলে জানিয়েছে ক্যারাবিনিয়ারি পুলিশ।

আটক করা দুই প্রবাসী বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নিন্দার ঝড় বইছে। ইমেজ সংকটে পড়েছেন বাংলাদেশিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com