মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাহসান ও সুনেরাহ

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে তাহসান ও সুনেরাহ

ডেস্ক নিউজ:

 

‘ন ডরাই’ ছবির সুবাদে অভিনয় ভূবনে যাত্রা শুরু করেন মডেল-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। আর প্রথম ছবি দিয়েই তিনি অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার এই অভিনেত্রীকে পাওয়া যাবে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। এতে তার সহশিল্পী জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান।

ভালোবাসার দিবস উপলক্ষে তৈরি হচ্ছে ‘ক্লোজআপ কাছে আসার গল্প’ শিরোনামের বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য। এর একটিতে অভিনয় করছেন তারা। নাম ‘শূন্য থেকে শুরু’। এটি নির্মাণ করছেন শঙ্খ দাশগুপ্ত।

সুনেরাহ বলেন, ‘আমি সাধারণত নাটকে কাজ করি না। তাই স্বল্পদৈর্ঘ্যে করছি। আর “কাছে আসার গল্প”টা আমার কাছে বিশেষ মনে হয়। এর আগেও এই ব্যানারে কাজ করেছি, এবারও করলাম। সিলেটসহ বিভিন্ন জায়গায় আমরা এর শুটিং করছি।’
জানা গেছে, এবার কাছে আসার গল্পের নাটকগুলো তৈরি করছেন রায়হান রাফি, অনম বিশ্বাস ও শঙ্খ দাশগুপ্ত। এগুলো ভালোবাসা দিবসে রাত ৮টায় একযোগে দেশের ১৬টি চ্যানেলে প্রচার হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com