শনিবার, ১৩ Jun ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ষড়যন্ত্রের পথ ত্যাগ করে জণকল্যানের রাজনীতি করুন-ওবায়দুল কাদের

ষড়যন্ত্রের পথ ত্যাগ করে জণকল্যানের রাজনীতি করুন-ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ:

নিরপেক্ষ নির্বাচনের দাবীতে বিএনপির মহাসমাবেশের কর্মসূচি দেশের শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন রাজনৈতিক কর্মসূচির নামে দেশের বিরাজমান স্থিতিশীল পরিস্থিতি বিনষ্টের যে কোন অপপ্রয়াস আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে মোকাবেলা করবে।

ওবায়দুল কাদের আজ বিকেলে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিং কালে এসব কথা বলেন।

দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি বা ইস্যু নেই যে বিএনপিকে আন্দোলন করতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যে কোন শান্তিপূর্ণ কর্মসূচীকে আওয়ামী লীগ স্বাগত জানায় কিন্তু সমাবেশের নামে সহিংসতা সৃষ্টি করলে জনগণকে সাথে নিয়ে শক্ত হাতে তা দমন করা হবে।

বিএনপি দেশ ও জাতির কল্যাণ ভুলে নানান অপপ্রচার ও ষড়যন্ত্রের পথকেই রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে, তারা একদিকে অপপ্রচারে বিনিয়োগ করেছে অপরদিকে ধোয়া তুলসি পাতা সেজে ব্যাখ্যা দাবী করছে বলে মনে করেন ওবায়দুল কাদের।

বিএনপি কোটি টাকা ব্যয় করে লবিস্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে উল্লেখ করে সেতুমন্ত্রী, বিএনপিকে অপরাজনীতি পরিহার করে জনগণের জন্য রাজনীতি করারও আহবান জানান।

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে বলেন নির্বাচন ছাড়া গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই,তাই ষড়যন্ত্রের পথ ত্যাগ করে জণকল্যানের রাজনীতি করুন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনে করেন আল জাজিরার মিথ্যা অপপ্রচারে জনগণ বিভ্রান্ত হবে না,জনগণ অপপ্রচারের বিপরীতে শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল ভোগ করছেন।

অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনার সরকার স্পষ্ট ও কঠোর অবস্থানকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি তাদের সহযোগীদের নিয়ে বিদেশের মাটিতে বসে এখন আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি জানান অপকর্মকারী কেউ শেখ হাসিনার মানুষ হতে পারে না। তাঁর কাছে কারো প্রশ্রয় নেই।

এদেশের রাজনীতিতে গত ৫০ বছরে বঙ্গবন্ধু পরিবারই সততার প্রতিক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেকে কোন সিন্ডিকেটের কাজে জিম্মি করেনি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,২৬ মার্চ,এবং মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশের সকল মহানগর, জেলা,উপজেলা, থানা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগের সকল শাখাকে আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে সমাবেশ,জনসংযোগের কর্মসূচি পালনের ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এবিষয়ে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ স্ব-স্ব বিভাগের কর্মসূচি সমন্বয় করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com