মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শরণখোলায় জব্দ জাটকাগুলো এতিমখানায় বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত

শরণখোলায় জব্দ জাটকাগুলো এতিমখানায় বিতরণ করেন ভ্রাম্যমাণ আদালত


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


আহরণ নিষিদ্ধ একটন জাটকা ইলিশ বোঝাই এফবি গাজী-২ নামের একটি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বাগেরহাটের শরণখোলা রাজৈর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয় জব্দ ট্রলাটি। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ট্রলারের মাঝিকে (চালক) জরিমানা ও জাটকাগুলো এতিমখানায় বিতরণ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী কন্টিনজেন্টের কোস্টগার্ড সদস্যরা বুধবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে বলেশ্বর নদের মোহনা থেকে ১৫ জন জেলেসহ জাটকা বোঝাই ট্রলারিটি জব্দ করেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের কচিখালী কন্টিনজেন্ট কমান্ডার এম হাবিবুর রহমান জানান, তারা ওই রাতে বলেশ্বর নদে নিয়মিত টহলকালে ফিশিং ট্রলাটি দেখে থামাতে বলেন। তখন না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাওয়া তারা স্পিডবোটে ধাওয়া করে জব্দ করেন ট্রলারটি। বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলা গ্রামের মৎস্য ব্যবসায়ী মো. ওয়ারেছ গাজীর মালিকানাধীন ওই ট্রলারে থাকা জেলেদের বাড়ি বরগুনা সদরের পোটকাখালী এলাকায়।
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার মোস্তফা শাহিন বলেন, মৎস্য আইনে ট্রলার মাঝি ফোরকান মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫দিনের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। এছাড়া জাকটাগুলো উপজেলার সকল এতিমখানায় বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com