বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মাদারীপুরে তিন প্রতারক আটক

মাদারীপুরে তিন প্রতারক আটক


আজিজুল হক ( শিবচর -মাদারীপুর) :


মাদারীপুরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী পরিচয়দানকারী তিন প্রতারককে আটক করে পুলিশ দিয়েছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, শিবচর পৌর এলাকার আলতাব উদ্দিন তালুকদারের ছেলে মজিবুর রহমান তালুকাদর (৫৫), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুনুর রহমান বাবু, যোগদাহেরমাঠ গ্রামের সামচুল আলমের ছেলে আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, দুপুরে জেলার আদালত চত্তরে আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান মজিবুর রহমান তালুকাদর, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন ও ফাল্গুনী টিভির স্পেশাল প্রতিনিধি মানুনুর রহমান বাবু নামের তিন প্রতারক একটি জমিজমার মামলায় বিচারকের মাধ্যমে রায় পাইয়ে দিবে এমন প্রতিশ্রুতি দিয়ে কালকিনি উপজেলার এক ব্যক্তির কাছে ৩০ হাজার টাকা চাঁদা দাবী করেন। তাদের কথাবার্তা সন্দেহ হলে জেলার সাংবাদিকদের খবর দেন ওই ব্যক্তি। পরে জেলার সিনিয়র সাংবাদিকদের কথার জালে ধরা পরে তিন প্রতারক। এক পর্যায়ে সদর মডেল থানায় খবর দিলে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এ সময় পরিচয় দেয়া তিনজনের কাছ থেকে ভুয়া আইডি কার্ড, ক্যামেরা, মাইক্রোফোন ও মোবাইল ফোন জব্দ করা হয়।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, আটকৃতরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে অসৎ উপায়ে টাকা উপার্জন করতো। আটক তিন প্রতারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com