বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টুঙ্গীপাড়ায় যাবেন মোদী

টুঙ্গীপাড়ায় যাবেন মোদী

ডেস্ক নিউজ:

মুজিববর্ষের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা এলে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়াও যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে স্বাধীনতা সড়কের উদ্বোধন করতে সেখানে যাবেন তিনি। বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন মন্ত্রণালয়ে এ কথা জানান। তিনি বলেন, ‘নরেন্দ্র মোদি টুঙ্গিপাড়ায় যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটি নিয়ে কাজ চলছে।’

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানান, গত মাসে পররাষ্ট্র সচিব দিল্লি সফর করে প্রধানমন্ত্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়ে এসেছেন। তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। তার সফরসূচি চূড়ান্ত করতে এখন কাজ করছে দুই দেশের কর্মকর্তারা।

আগামী ২৬ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মূল আয়োজনে ঢাকা আসার কথা রয়েছে মোদির। এ সময় তিনি মূল আনুষ্ঠানিকতার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একটি দ্বিপাক্ষিক বৈঠকও করবেন। এ বৈঠকে যোগাযোগ ও জ্বালানীসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে।

বিশেষ করে ৭১ এর মুক্তিযুদ্ধের সময় ভারতের সাথে যোগাযোগের জন্য টুঙ্গিপাড়া দিয়ে যে সড়ক ছিলো, সেটিকে নতুন নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক নামে। এ সড়কটি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com