বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা

ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা

ডেস্ক নিউজ:

ফের পলিটিক্যাল ড্রামায় অভিনয় করবেন কঙ্গনা রনৌত। এবার তাকে দেখা যাবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়। যদিও ছবির নাম এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। বলিউডের আরও নামীদামি তারকারা থাকবেন এই সিনেমায়।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছেন, কঙ্গনা রনৌত টুইটারে এ খবর জানিয়ে তার উৎসাহ-উদ্দীপনা ভক্তদের কাছে শেয়ার করেছেন।

নতুন সিনেমা প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘হ্যাঁ, আমরা নতুন চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করে দিয়েছি। তবে এটি ইন্দিরা গান্ধীর আত্মজীবনী নয়। বরং এখানে সেই সময়ের দেশের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটই তুলে ধরা হবে। যাতে দর্শকেরা পুরো পরিস্থিতির বিষয়ে ওয়াকিবহাল হতে পারে। সিনেমায় রয়েছেন একাধিক বিখ্যাত অভিনেতা। দেশের অন্যতম আইকনিক চরিত্রে অভিনয়ের জন্য মুখিয়ে আছি আমি।’
এনআরসি, কাশ্মীর ইস্যু, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে বলিউডে নেপোটিজম থেকে শুরু করে কৃষক বিক্ষোভ ইস্যুতে মন্তব্য করে সমালোচনার মুখে পড়তে হয়েছে কঙ্গনাকে। কৃষকদের ‘অপমান’ করায় তাকে একহাত নিয়েছেন দিলজিৎ দোসাঞ্জের মতো অভিনেতারা।

এমনকি মোদি সরকারের ‘তোষামদকারীর’ তকমাও দেওয়া হয়েছে তাকে। তারই মধ্যে সাবেক কংগ্রেস নেত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনার অভিনয়ের সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com