বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদী

বাংলাদেশে আসছেন নরেন্দ্র মোদী

ডেস্ক নিউজ:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চ মাসে বাংলাদেশ সফরকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন। শনিবার (৩০ জানুয়ারি) ভারত-বাংলাদেশের কর্মকর্তারা এ কথা জানান।  বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লী’র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে।

ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশন (এফওসি)’র ফাঁকে বাসস-কে দেয়া এক সাক্ষাতকারে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘মোদি এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তাঁর মাজারে যেতে পারেন।’ 

মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনার ব্যাপারে পররাষ্ট্র সচিব পর্যায়ের এফওসি বৈঠকে আলোচনা হয়। তবে তিনি এও বলেন যে, এই সফর সম্পর্কে এখনো কিছু চূড়ান্ত হয়নি। এফওসি’র সাথে সংশ্লিষ্ট এক ভারতীয় কর্মকর্তা মোদির টুঙ্গিপাড়া সফরের পরিকল্পনা নিশ্চিত করলেও, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। 

ভারতীয় ওই কর্মকর্তা আরও বলেন, ‘যদি সবকিছু ঠিকঠাক চলে, তবে তার টুঙ্গিপাড়া সফরের জোরালো সম্ভাবনা রয়েছে।’

উভয়পক্ষের কর্মকর্তারা জানান, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী ঢাকা পৌঁছাবেন এবং পরের দিন তিনি দেশে ফিরে যাবেন। বিশ্বব্যাপী কোভিড-১৯ (করোনাভাইরাস) প্রাদুর্ভাবের পর এটাই তার প্রথম বিদেশ সফর। 

তারা বলেন, ভারতের প্রধানমন্ত্রী প্রথমদিনের উৎসবে যোগ দিবেন। পরের দিন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করবেন। 

কর্মকর্তারা আরও বলেন, উভয় দেশের মধ্যে শুক্রবার এফওসি বৈঠকে কোভিড-১৯ সহযোগিতা, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ দ্বিপক্ষীয় সংশ্লিষ্ট ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও ভারতীয় সচিব হর্ষ বর্ধন শ্রিংলার নেতৃত্বে দু’দেশের প্রতিনিধি দলের মধ্যে এ বৈঠক হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com