বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এবারের বইমেলায় স্টলের ভাড়া অর্ধেক

এবারের বইমেলায় স্টলের ভাড়া অর্ধেক

ডেস্ক নিউজ:

এবারের একুশে গ্রন্থমেলায় স্টল ভাড়া অর্ধেক করে দেওয়া হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা-২০২১ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৩০ জানুয়ারি) জালাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের বার ইউনিট প্রতি ভাড়া ১৩ হাজার ২০০ টাকা রাখা হলেও এবার রাখা হবে ৬ হাজার ৬০০ টাকা। তবে ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ভাড়া দিতে হবে সাত হাজার ৫৯০ টাকা।

এভাবেই দুই ইউনিট, তিন ইউনিট, চার ইউনিট এবং ২০X২০ ও ২৪X২৪ প্যাভিলিয়নের ভাড়া অর্ধেক কমিয়ে (১৫ শতাংশ ভ্যাটসহ) রাখা হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাড়া ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমার রশিদে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ব্যাংকে টাকা জমার রশিদের ফটোকপি একাডেমিতে জমা দিতে অনুরোধ করা হলো।

ড. জালাল আহমেদ বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বইমেলার স্টল ভাড়া অর্ধেক করে দেওয়া হয়েছে। বাকি অর্ধেক টাকা সরকার বাংলা একাডেমিকে পরিশোধ করে দেবে।

প্রতিবার ভাষার মাস ফেব্রুয়ারিতে বইমেলা হলেও এবার করোনার কারণে তা শুরু হচ্ছে আগামী ১৮ মার্চ, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com