বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নির্বাচন বর্জন করেও ১১ ভোটে জিতলেন রফিকুল ইসলাম

নির্বাচন বর্জন করেও ১১ ভোটে জিতলেন রফিকুল ইসলাম

সাতক্ষীরা প্রতিনিধি :

ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম। শনিবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় উপজেলা নির্বাচন অফিসে লিখিতভাবে অভিযোগ দিয়ে তিনি নির্বাচন বর্জন ও পুনরায় তফসিল ঘোষণার দাবি জানান। তিনি ওই ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী। 

ভোট কারচুপির অভিযোগ এনে সাতক্ষীরা কলারোয়া পৌরসভা নির্বাচন বর্জন ঘোষণা দিয়ে ১১ ভোটে জয়ী হয়েছেন এক কাউন্সিলর প্রার্থী। 

শনিবার (৩০ জানুয়ারি) রাতে সাতক্ষীরার রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নির্বাচন কমিশনের বেসরকারি ঘোষিত ফলাফল মোতাবেক কলারোয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম উটপাখি প্রতীক নিয়ে ৬০৬ ভোট পেয়ে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এনায়েত উল্যা খান ডালিম প্রতীকে ৫৯৫ ভোট পেয়েছেন। 

এর আগে নির্বাচন চলাকালে বেলা ১১টার দিকে সাংবাদিকদের সামনে উটপাখি প্রতীক নিয়ে কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ডালিম প্রতীকের এএসএম এনায়েত উল্লা খানের বিরুদ্ধে জোরপূর্বক ভোট কেটে নেওয়ার অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন। এবং নির্বাচন বর্জনকারী কাউন্সিলর প্রার্থী মো. রফিকুল ইসলামসহকারি রিটার্নিং অফিসার মনোরঞ্জন বিশ্বাসের কাছে লিখিতভাবে অনিয়মের অভিযোগ এনে পুনঃনির্বাচনের দাবি জানান। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com