সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ঢাকা মহানগরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হেফাজতের

ঢাকা মহানগরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হেফাজতের

ডেস্ক নিউজ:

মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি ও মাওলানা মামুনুল হককে সম্পাদক করে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

৩০ জানুয়ারি সকালে খিলগাঁওয়ের একটি মাদ্রাসায় এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী নতুন এ কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি জুনায়েদ আল হাবীব বলেন, হেফাজতে ইসলামে কোনো কোন্দল নেই, ছিল না, সামনেও থাকবে না। ইসলাম, সুন্নাহ ও কোরআন বিরোধিতার বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কোনো রাজনৈতিক উদ্দেশ্যে হেফাজতে ইসলাম গঠিত নয়নি বলেও জানান আলেমরা।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মাওলানা আতাউল্লা হাফিজ্জী, ঢাকা মহানগর কমিটির সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব, বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক, ঢাকা মহানগর কমিটির মহাসচিব মাওলানা মামুনুল হক, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা মুসা বিন ইজহার, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা ফজলুর রহমান কাসেমী, সহকারী মহাসচিব মাওলানা জসিম উদ্দিন, বারিধারার মুফতি জাকির হোসেন, মাওলানা আবদুল খালেক শরীয়তপুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com