মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জেমসের ক্যামেরায় ধরা পড়লো জয়ার ছবি

জেমসের ক্যামেরায় ধরা পড়লো জয়ার ছবি

ডেস্ক নিউজ:

নগর বাউল’খ্যাত জনপ্রিয় ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। শখের বশে প্রায়ই এই ব্যান্ড তারকাকে পাওয়া যায় ফটোগ্রাফার হিসেবে। মাঝে মধ্যেই তার তোলা ছবির দেখা পাওয়া যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

এবার জেমসের ক্যামেরার ফ্রেমে ধরা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ৩টি গোলাপ হাতে অন্ধকারে দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। আর অপলক তাকিয়ে আছেন ক্যামেরায়। ছবির ক্যাপশনে জেমস লিখেছেন- ‘master of the silver screen Jaya Ahsan’। তিনি যথার্থই লিখেছেন। এই অসময়ে দুই বাংলায় তার চেয়ে অধিক সফল আর তো কেউ নন।

ছবিটি প্রকাশের ঘণ্টাখানেকের মধ্যেই তা শেয়ার হয় শতাধিক। আর মন্তব্যও পড়েছে অসংখ্য। সবাই ছবিটি ঘিরে প্রশংসা করছে।
তবে জয়ার এই ছবিটি কবে, কখন, কোথায় তোলা, প্রতিবেদন লেখা অবধি সে বিষয়ে কিছু জানা যায়নি। ফোনেও পাওয়া যায়নি এই দুই তারকাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com