শনিবার, ১৩ Jun ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বরিশালে ৩ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা

বরিশালে ৩ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা


এম ব‌শির, ব‌্যু‌রো প্রধান, ব‌রিশালঃ

বরিশালে ওষুধের দোকানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ টাকা মূল্যের নকল ওষুধ উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় ৩টি ফার্মেসী থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বৃহস্পতিবার দুপুরে ওষুধ প্রশাসন ও পুলিশের সহযোগীতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, নকল ওষুধে নগরীর কাঠপট্টির ফার্মেসীগুলো সয়লাব। এমন খবরের ভিত্তিতে দুপুরে কাঠপর্ট্টি বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় বিভিন্ন ফার্মেসী তল্লাশী চালিয়ে প্রায় ১ লাখ টাকা বাজার মূল্যের নকল ওষুধ জব্দ করে ভ্রাম্যমান আদালত। নকল ওষুধ মজুদ রেখে বিক্রির দায়ে কাঠপট্টির ঢাকা ফার্মেসী থেকে ৩০ হাজার, তালুকদার ফার্মেসী থেকে ২০ হাজার এবং ইস্টার্ন ফার্মেসী থেকে ২০ হাজার টাকা সহ মোট ৩টি ফার্মেসী থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com