বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
“ভ্যাকসিন নিয়ে সকল গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে ” -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

“ভ্যাকসিন নিয়ে সকল গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে ” -স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

ঢাকা: ২৮ জানুয়ারি, ২০২১ খ্রি.


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, এমপি বলেছেন, “করোনা নিয়ে সব ধরনের গুজব মিথ্যা প্রমাণিত হয়েছে। মানুষ স্বতস্ফুর্তভাবে করোনার ভ্যাকসিন নিতে আগ্রহ দেখাচ্ছেন। প্রতিটি ভ্যাকসিন কেন্দ্রে একটি অন্যরকম আমেজ চলে এসেছে। ভ্যাকসিন গ্রহীতা কোন একজনেরও কোন রকম অসুবিধা হয়নি।”

আজ ২৮ জানুয়ারি সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলির মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের সরেজমিন পরিদর্শন শেষে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, এমপি।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সকাল ১১টায় প্রথমে বিএসএমইউতে যান এবং সেখানে টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন। সেখানে সকালে আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এমপি, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়–য়াসহ অনেকেই স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে ভ্যাকসিন গ্রহণ করেন।

পরে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান এবিএম জামালসহ বিভিন্ন ফ্রন্টলাইনরা ভ্যাকসিন গ্রহণ করেন।

উল্লেখ্য, গতকাল ২৭ জানুয়ারি বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন শেষে আজ ২৮ জানুয়ারি রাজধানী ৫টি হাসপাতালে প্রায় ৬০০ জনের অধিক স্বাস্থ্যকর্মী, রাজনীতিবিদসহ অন্যান্য সম্মুখ যোদ্ধাদের ভ্যাকসিন প্রদান করা হয়। ভ্যাকসিন গ্রহণকারী সকলেই এসময় সুস্থ ছিলেন ও ভ্যাকসিন পরবর্তী ১০-২০ মিনিটেই স্বাভাবিক কাজে ফিরে যান।

ভ্যাকসিন গ্রহণ শেষে এ প্রসঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান বলেন, “ভ্যাকসিন গ্রহণের ২০ মিনিটের মধ্যেই আমি আমার স্বাভাবিক কাজকর্ম শুরু করেছি। কোন রকম অনুবিধাই হয়নি।” কোন ধরনের মিথ্যা গুজবে কান না দিতে তিনি এসময় সকলকে অনুরোধ করেন।

উল্লেখ্য, রাজধানীর ৫টি হাসপাতালের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়ে প্রায় ২০০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ২০০ জনকে, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রায় ১০০ জনকে, মুগদা মেডিকেল কলেজ হাপপাতালে প্রায় ১৫০ জনকে এবং কুয়েত মৈত্রি হাসপাতালে প্রায় ৫০ জনসহ মোট প্রায় ৭০০ জনকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়ার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মিডিয়া সেল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com