বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
প্রত্যেকটি বিজয়ই উন্নয়নের জয়-ওবায়দুল কাদের

প্রত্যেকটি বিজয়ই উন্নয়নের জয়-ওবায়দুল কাদের

ডেস্ক নিউজ:

২৮ জানুয়ারি ২০২১

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই জয়।

তিনি বলেন বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি,তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে বলেন অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি।

ওবায়দুল কাদের বিজয়ী মেয়র ও কাউন্সিলরদেরও অভিনন্দন জানান,এবং চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোন প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।

তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

লক্ষীপুরের প্রায় সকল সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন লক্ষীপুরের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষীপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীত করতে যাচ্ছে সরকার।

তিনি বলেন এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে।

কুমিল্লা -লাকসাম-চৌমুহনী চারলেন,ফেনী- নোয়াখালী -সোনাপুর মহাসড়ক চারলেনের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।

সড়কে শৃঙ্খলা ফিরে না আনলে যতই উন্নয়ন করা হোক না কোন লাভ হবে না উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন তাই সড়কে জরুরী ভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সড়ক নির্মানে কাজের মান কোন ভাবেই খারাপ করা যাবে না,টেকসই, মানসম্মত কাজ করতে হবে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে, তাঁর নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা রুপান্তর হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন দল করলে দলের নিয়ম – শৃঙ্খলা মেনে চলতে হবে।।

দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ যারা করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য, কাজেই কাউকে ছাড় দেওয়া যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন যেই অপরাধ করবে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি শেখ হাসিনাকে অনুসরণ করে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

তিনি নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে সততার সুনামে ফিরে আসারও জোর আহবান জানান।

নমিনেশনের জন্য দলকে ক্ষতি না করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com