সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভ্যাকসিন প্রয়োগে প্রস্তুত রংপুর স্বাস্থ্য বিভাগ

ভ্যাকসিন প্রয়োগে প্রস্তুত রংপুর স্বাস্থ্য বিভাগ

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর

ভারতের উপহার হিসাবে আসা বিশ লাখ এবং বাণিজ্যিক চুক্তির পঞ্চাশ লাখ ডোজ ভ্যাকসিন প্রয়োগ করতে প্রস্ততি গ্রহণ করেছে রংপুর স্বাস্থ্য বিভাগ।

রংপুরের সিভিল সার্জন ডা. হিরন্ব কুমার রায় জানান,ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে ১০ ধরনের ব্যক্তি প্রথমে অগ্রাধিকার পাচ্ছে। প্রথমে ভ্যাকসিন যাদের দেয়া হবে তাদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ বলে জানান তিনি।

এছাড়াও বলেন,স্বাস্থ্য অধিদপ্তরের মা,শিশু ও কিশোর স্বাস্থ্য কর্মসূচির আওতায় ভ্যাকসিন বিষয়ক কর্মসূচি পরিচালিত হবে।

প্রতিটি উপজেলায় স্বাস্থ্য বিভাগের চারজন ও পঞ্চাশ জন স্বেচ্ছাসেবী ভ্যাকসিন প্রয়োগে কাজ করবে।সেজন্য ভ্যাকসিন প্রয়োগে সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

ভ্যাকসিন সংরক্ষণ ও গুণগত মান রক্ষায় ফ্রিজিং ব্যবস্থা প্রস্তুত রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ডিস্ট্রিবিউশন প্ল্যান অনুযায়ী প্রথম ধাপে রংপুর বিভাগের আট জেলায় ১৬ লাখ ৪৪ হাজার ৫৯ জনকে এই ভ্যাকসিন প্রদান করা হবে। এর মধ্যে রংপুর জেলায় তিন লাখ ২২ জন, দিনাজপুরে তিন লাখ ১১ হাজার ৩৭৭ জন, কুড়িগ্রামে দুই লাখ ১৫ হাজার ৪৮৪ জন, লালমনিরহাটে এক লাখ ৩০ হাজার ৮০৪ জন, গাইবান্ধায় দুই লাখ ৪৭ হাজার ৭৬৪ জন, নীলফামারীতে এক লাখ ৯১ হাজার আটজন, পঞ্চগড়ে এক লাখ দুই হাজার ৮৪৮ জন, ঠাকুরগাঁওয়ে এক লাখ ৪৪ হাজার ৭৫২ জন রয়েছে বলেন জানান বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা: আহাদ আলী ।

এতো অল্প সময়ের মধ্যে করোনা মোকাবিলায় জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাকসিন প্রদানের প্রস্তুতি নেওয়ায় রংপুরের সচেতন মহল সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com