বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
কলকাতায় শুরু হচ্ছে বইমেলা

কলকাতায় শুরু হচ্ছে বইমেলা

কমলকুমার ঘোষ ৷ কলকাতা প্রতিনিধি

প্রথমে “আম্ফান”-এর দাপটে লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি, তারপর করোনা-র প্রকোপ এবং লকডাউনের যাঁতাকলে পড়ে কলকাতার বইপাড়া কলেজ স্টিটের বই-ব্যবসা এখন প্রায় শিকেয় উঠেছে৷ আশা ছিল, এ’বছর “কলকাতা আর্ন্তজাতিক বইমেলা” হলে কিছু বই অন্তত বিক্রি হবে৷ কিন্তু, কোভিড-এর ভয়ে তাও পিছিয়ে গেছে৷ কবে সেই বইমেলা শুরু হবে বা আদৌ হবে কি না, তা আয়োজক সংগঠন “পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ড”-এর কর্মকর্তারাও এখনও বলতে পারছেন না৷


ঠিক এই সময়ে আজ থেকে কলকাতায় শুরু হতে চলেছে অন্য এক বইমেলা৷ বইপাড়ার কয়েকজন প্রকাশকের উদ্যোগে গঠিত “বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি” এর উদ্যোক্তা৷ তাঁরা এই বইমেলার নাম রেখেছেন “বইমেলা ২০২১”৷ “মিলনমেলা” প্রাঙ্গন বা সল্ট লেকে নয়, এই বইমেলা বসতে চলেছে মধ্য কলকাতায় রাজা রামমোহন সরণীর “হৃষিকেশ পার্ক”-এ৷ স্বল্প পরিসরে আয়োজিত এই বইমেলায় থাকবে মোট ৪৫টি স্টল৷ স্বল্পদৈর্ঘ্যের ৫০টি লিটল ম্যাগাজিন স্টলও বাদ যাবে না৷ মেলার বাইরে থাকবে খাদ্য-বিপণীর আয়োজন৷ মেলা চলবে ২৮ থেকে ৩১শে জানুয়ারি পর্য্যন্ত৷ প্রতিদিন বেলা ২টো থেকে রাত ৮টা৷
গতকাল “বইমেলা ২০২১”-র সূচনা এবং প্রচারটি ছিল ব্যতিক্রমী৷ এদিন একটি ট্রামকে মেলার ব্যানার, ফেস্টুন ও বেলুন দিয়ে সাজানো হয়৷ এসপ্ল্যানেড বা ধর্মতলার টায়ার পার্ক থেকে এই ট্যাবলোটি যায় কলেজ স্টিটের বইপাড়া পর্য্যন্ত৷ এই ট্রামযাত্রায় গাড়ির মধ্যেই আয়োজিত হয় বইয়ের আড্ডা, নাচ, গান ইত্যাদি৷ প্রচার সূচনায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের অন্যতম মন্ত্রী তাপস রায়, চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ও অন্যান্য বিশিষ্ট অতিথি৷ “বঙ্গীয় প্রকাশক সমন্বয় কমিটি”-র পক্ষ থেকে জানানো হয়েছে, এ’বছরই শুরু ও শেষ নয়, এরপর থেকে প্রতি বছরই এই নাতিদীর্ঘ বইমেলাটি উৎসাহী বইপ্রেমীদের জন্য চালু থাকবে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com