বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী

পদত্যাগ করছেন ইতালির প্রধানমন্ত্রী

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। সোমবার (২৫ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জুসেপ্পে জানিয়েছেন যে মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি পদত্যাগ করবেন। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে মঙ্গলবার (২৬ জানুয়ারি) দেশটির স্থানীয় সময় সকাল ৯টায় এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন বলে বিবিসির একটি প্রতিবেদনে এ এমন তথ্য জানানো হয়েছে।

প্রধামন্ত্রীর কার্যালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে, ওই বৈঠকে তিনি তার নিজের ইচ্ছার কথা মন্ত্রীদের কাছে ব্যক্ত করবেন। এরপরেই হয়তো তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাবেন।

ইতালিতে করোনা মহামারিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে হয়তো দেশটির প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন। 

গত ১৩ জানুয়ারি মহামারি করোনা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপে হতাশ হয়ে সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার ইটালিয়া ভিভা পার্টিকে প্রত্যাহারের পর থেকেই ক্ষমতাসীন জোট ভেঙে পড়েছে। 

গত সপ্তাহে পার্লামেন্টের আস্থা ভোটে কোনমতে টিকে গেছেন কন্তে। কিন্তু সিনেটের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে তার সরকার বেশ দুর্বল হয়ে পড়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন রেনজি। ওই পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করেন তিনি। মাত্র আড়াই বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন রেনজি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com