সোমবার, ১৫ Jun ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নড়াইলের কালিয়ায় ডিবি পুলিশের অভিযান ৭ জুয়াড়ি আটক

নড়াইলের কালিয়ায় ডিবি পুলিশের অভিযান ৭ জুয়াড়ি আটক

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলের কালিয়ায় নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭ জুয়াড়ি কে গ্রেফতার করা হয়েছে। ২৩ (জানুয়ারী) শনিবার রাত ১২ টার দিকে কালিয়া থানাধীন কৃষ্ণপুর এলাকা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে, গোপন তথ্যের ভিত্তিতে,কালিয়া থানাধীন কৃষ্ণপুর গ্রামে জনৈক মুরাদ মোল্ল্যার মাছ চাষ করা ঘেরের উপরের ঘরের মধ্য অভিযান চালিয়ে জুয়ারু, ১/ মোঃ মনিরুল ইসলাম পিতাঃ আমজাদ হোসেন, ২/ফরিদ বিশ্বাস পিতাঃ জমির বিশ্বাস ৩/রাসেল শেখ পিতাঃ আকছেদ ৪/সহাব্বাদ পিতাঃ আজিত শেখ, উভায় সাং কৃষ্ণপুর, ৫/ আজগার পিতাঃ তালেব শেখ ৬/ জাকার, পিতাঃ তৌহির মোল্ল্যা,৭/ রাজু,পিতাঃ তোবারক মাষ্টার উভয় সাং চাচুরী, সর্ব থানা কালিয়া, জেলাঃ নড়াইলদের জুয়া খেলা অবস্থায়, নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গ্রেফতার করতে সক্ষম হয়।

নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ এস আই আনিস জানান আসামীদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ ভ্রাম্যমাণ আদালত কালিয়ায় হাজির করিলে,প্রত্যেক আসামিকে বিজ্ঞ বিচারক এক হাজার টাকা করে জরিমানা করেন এ এস আই আনিস আরো বলেন নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এ অভিযান ভবিষৎ এ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com