শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডিমলায় উপহারের ঘর পেয়ে গৃহহীনদের হাসিমুখ।

ডিমলায় উপহারের ঘর পেয়ে গৃহহীনদের হাসিমুখ।

সরোয়ার জাহান সোহাগ
ডিমলা প্রতিনিধি

মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ৬৬ হাজার ১৮৯ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘর বিতরণের উদ্বোধনের পর স্থানীয় জনপ্রতিনিধি এবং ডিমলা উপজেলা  প্রশাসন থেকে প্রথম ধাপে ভূমিহীন পরিবারের সদস্যদের জমির দলিল ও ঘর হস্তান্তর করা হয়।

ডিমলা উপজেলার সদর ইউনিয়নে ৩০টি, বালাপাড়া ইউনিয়নে ৫০টি, খালিশা চাপানী ইউনিয়নে ৩০টি, ঝুনাগাছ চাপানী ইউনিয়নে ১০টি, টেপাখড়িবাড়ী ইউনিয়নে ১০টি ও পশ্চিম ছাতনাই ইউনিয়নে ১৫ টি সহ মোট ১৮৫ টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে এই ঘর উপহার দেওয়া হয়। 

গৃহ ও জমি প্রদানের অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডিমলা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। এ সময় ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন, বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া, খগাখড়িবাড়ী আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও  সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com