বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ ২জন গ্রেফতার

শরণখোলায় ১৯টি হরিণের চামড়াসহ ২জন গ্রেফতার


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বাগেরহাটের শরণখোলা উপজেলায় ১৯টি হরিণের চামড়াসহ ২ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শনিবার (২৩ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড সংলগ্ন মনিরের ঘরের পাটাতন থেকে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এই চামড়া উদ্ধার করে।

আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার রাজৈর গ্রামের মোঃ মতিন হাওলাদার ওরফে মতি কাজীর ছেলে মোঃ ইলিয়াস হাওলাদার (৩৫) এবং বাগেরহাট সদর উপজেলার ভদ্রপাড়া গ্রামের মোঃ মোশারেফ শেখের ছেলে মোঃ মনিরুল ইসলাম শেখ (৪৮)। মনিরুল ইসলাম বর্তমানে শরণখোলা উপজেলার রায়েন্দা বাসস্টান্ড এলাকায় বসবাস করেন। তার বাসার পাটাতন থেকে এই চামড়া উদ্ধার করে পুলিশ।

বাগেরহাট ডিবি পুলিশের এসআই গাজী ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজৈর বাসস্ট্যান্ডে বাস ড্রাইভার মনিরের বাসায় অভিযান চালিয়ে ১৯ টি চিত্রল হরিণের চামড়া উদ্ধার করেন এ সময় তার স্বীকারোক্তি অনুযায়ী রাজৈর গ্রামের চামড়া পাচারকারী ইলিয়াসকে তার বাড়ি থেকে গ্রেফতার করে বাগেরহাট নিয়ে যায়। ইলিয়াস পেশাদার হরিণ ও চামড়া ব্যবসায়ী।

এ ব্যাপারে শরণখোলা থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com