বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অন্ন-বস্ত্র সমাধানের পর গৃহহীনদের আবাস দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা -তথ্যমন্ত্রী

অন্ন-বস্ত্র সমাধানের পর গৃহহীনদের আবাস দিচ্ছেন বঙ্গবন্ধুকন্যা -তথ্যমন্ত্রী

বাংলাদেশ বুলেটিন ডটকম ডেস্ক

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম শনিবার ২৩ জানুয়ারি ২০২১:
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষের তিন মৌলিক চাহিদার মধ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী দেশের মানুষের অন্ন ও বস্ত্রের সমস্যার সমাধান অনেক আগেই করেছেন, এখন গৃহহীনদের মাথা গোাঁজার জন্যও ঠাঁই করে দিচ্ছেন।

শনিবার সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা অডিটরিয়ামে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়নের ঘর ও জমির দলিল, খতিয়ান, ডিসিআর ও সনদপত্র হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় তথ্যমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন মানুষকে সেবা দিয়ে যাবে।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে গৃহহীনদের ঘর করে দেবার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ না রেখে তিনি তার রাষ্ট্রযন্ত্র ও দলকে কাজে লাগিয়ে হাজার হাজার ঘর নির্মাণ করে দিয়েছেন, আজ একদিনে ৭০ হাজারের মতো ঘর উদ্বোধন করেছেন।

সারাদেশে আজ যারা ঘর পেয়েছে, তারা কখনও ভাবেনি জমির মালিকানাসহ দুই কক্ষের একটি ঘর তারা উপহার পাবেন অথচ এই অভাবনীয় কাজ জাতির পিতার কন্যা শেখ হাসিনা করেছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, আমার জানা নেই পৃথিবীর অন্য কোন দেশে এভাবে একদিনে ৭০ হাজার পরিবারকে ঘর দেওয়া উদ্বোধন হয়েছে কিনা।

ড. হাছান এসময় ঘরদাতা হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামটি স্মরণ রাখার জন্য উপকারভোগীদের অনুরোধ জানান।

এদিন রাঙ্গুনিয়া উপজেলার ১৫ টি ইউনিয়নে ৬৫ টি পরিবারকে ২ শতাংশ করে জমি ও দুই কক্ষ বিশিষ্ট ঘর গৃহহীনদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপকারভোগী ওয়াজিদ করিম ও কৃষ্ণ চৌধুরী তাদের অনুভূতি ব্যক্ত করে স্থায়ী ঠিকানা করে দেবার জন্য তথ্যমন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) রাজিব চৌধুরীর সঞ্চালনায় দলিল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, এডভোকেট আয়েশা আক্তার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com