শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন ‘ক্রাইম প্যাট্রল’-এর নতুন সঞ্চালক অজয় দেবগন ‘মনস্টার’-এ সালমান-নয়নতারা, এবার যুক্ত হলেন দুই বাঙালি তারকা সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি, বাংলাদেশের অবস্থান জানালেন পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর মোড় থেকে এসএসসি-এইচএসসির মূল সনদ ও নম্বরপত্র হারানো নেপালে বন্যা: নিরাপদে অপু বিশ্বাস ও ‘শিকার’ সিনেমার পুরো টিম পর্নোগ্রাফিক কনটেন্ট বিক্রির অভিযোগে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ও সহযোগী গ্রেপ্তার ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র, কার্যক্রম শুরু ২ সেপ্টেম্বর বিদিশা এরশাদ গ্রেপ্তার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খসরুজ্জামান দুলু শিক্ষা বৃত্তি

হঠাৎ বৃষ্টি

আগে থেকেই পূর্বাভাস ছিল ১৯ জানুয়ারি পর দেশে বৃষ্টি হতে পারে। সেই পূর্বাভাসই সত্যি হলো। বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টার পর থেকে রাজধানীর বিভিন্ন স্থানে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ফলে বেড়ে গেছে শীতের তীব্রতাও। শুধু রাজধানীতেই নয়, বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানেও। মিরপুরের বাসিন্দা তানজীনা আফরিন সময়নিউজকে জানান, সকাল ১০টার পর হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। শীতের মধ্যে বৃষ্টি হওয়ায় শীতের তীব্রতা আরও বেড়ে গেছে। অসময়ে বৃষ্টি হলেও বেশ ভালোই লাগছে।

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতরের সহকারী পরিচালক কাওসার পারভীন বলেন, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় শীত অনুভূত হচ্ছে। দেশের সব স্থানেই তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি। বুধবার থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের আশঙ্কা আছে। এই বৃষ্টি তিন দিন হতে পারে। ২৩ তারিখ থেকে শীত আরও বাড়বে।

এদিকে গুগল ওয়েদারে বুধবার বেলা ১১টা-১২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টার মধ্যে ঢাকায় বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানেও দুপুর ও রাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের পরিমাণ ০ থেকে ২৫ মি.মি পর্যন্ত হতে পারে বলেও জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com