শনিবার, ২০ Jun ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা!

নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা!

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর

রংপুরে দুইটি নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৮ জানুয়ারি)
রংপুর নগরীর হারাগাছে অনুমোদনবিহীন ও নকল কয়েল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট। অভিযান চালিয়ে দুইটি কারখানার মালিককে ১ লক্ষ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি জেলা প্রশাসন, রংপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে র‌্যাব-১৩ ও বিএসটিআই এর সহযোগিতায় রংপুরের হারাগাছ এলাকায় অবস্থিত নিশাত কয়েল ফ্যাক্টরি ও কাজল কয়েল ফ্যাক্টরিতে এ অভিযান পরিচালিত হয়।

নিশাত কয়েল ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ৪০ হাজার টাকা ও কাজল কয়েল ফ্যাক্টরি কর্তৃপক্ষকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান, রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকায় নকল কয়েল কারখানার সন্ধান পাওয়া যায়। এই সূত্র ধরে নকল কয়েল তৈরির কারখানায় অভিযান চালানো হয়।

তিনি আরও বলেন, এসব কয়েল মানবদেহের জন্য ক্ষতিকর। পাশাপাশি এই কারখানা ও কয়েলের কোন ধরনের নিবন্ধন ও অনুমোদন নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com