সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
নড়াইলে শীতর্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ

নড়াইলে শীতর্তদের মাঝে ২০০ কম্বল বিতরণ

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

নড়াইলে অসহায় মানুষের মাঝে ২০০ কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন।
রোববার (১৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে নড়াইলের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া বাসস্টান্ড এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।

অষ্ট্রিয়া প্রবাসী সোহেল মুস্তারীর সহযোগিতায় কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন-স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ ফয়সাল মুস্তারী, প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ, বাসগ্রাম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম এম হেলাল উদ্দিন, জিয়াউর রহমান ইমন, শামীম হোসেন, সোহাগ ফারাজী, শাহরিয়ার রোহান রাজ, হাসিবুর রহমান, এস এম শাহ পরাণসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এর আগে শীত মওসুমের শুরুতে গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় শহরের পুরাতন বাস টার্মিনাল চত্বরসহ আউড়িয়া ইউনিয়নের সীমাখালী এলাকায় এতিম শিশু, বেদেপল্লী ও মানসিক ভারসাম্যহীনদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ বলেন, করোনাভাইরাসের শুরু থেকেই আমরা অসহায় মানুষের পাশে ছিলাম। এখন শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের এ প্রচেষ্টা শীত মওসুম জুড়ে অব্যাহত থাকবে। অসহায় মানুষের শীত নিবরণের চেষ্টা করব আমরা।

পড়ালেখার পাশাপাশি ২০১৭ সালের ১৪ ফেব্রুয়ারি থেকে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ব্যানারে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছেন কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। এর প্রতিষ্ঠাতা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার স্যায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং বিষয়ের শিক্ষার্থী মির্জা গালিব সতেজ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com