রবিবার, ১৪ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বেরোবির ভিসি-বিরোধী ৮ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বেরোবির ভিসি-বিরোধী ৮ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি:

অবরুদ্ধ করে জোরপূর্বক বিভিন্ন কাগজে স্বাক্ষর নেয়ার অভিযোগে তুলে ভিসিবিরোধী ৮ শিক্ষক-কর্মকর্তার নামে মামলা করেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক নাজমুল হক।

শনিবার রাত ১ টার দিকে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করা হয়। মামলায় ভিসিবিরোধী শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক তারিকুল ইসলাম, সরকার দলীয় শিক্ষক সংগঠন নীল দলের সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাব্বির আহমেদ চৌধুরী, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম, পরিকল্পনা ও উন্নয়ন দফতরের অতিরিক্ত পরিচালক এটিজিএম গোলাম ফিরোজ এবং কলা অনুষদের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত বৃহস্পতিবার সকালে মতিউর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষক কর্মকর্তা দপ্তরে এসে দরজা বন্ধ করে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব থেকে পদত্যাগের জন্য তারা চাপ দেন। সদ্য প্রকাশিত ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের প্রকাশিত ফল বাতিল এবং রসায়ন বিভাগের পুনর্গঠিত পরীক্ষা কমিটি বাতিল সংক্রান্ত একটি চিঠিতে জোড় করে তারা স্বাক্ষর নেন।

এদিকে অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মতিউর রহমান বলেন,
নিজের দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আন্দোলন ও তদন্ত ঠেকাতে ভিসি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিম উল্লাহ মামলাটি করিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com