বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামীকাল অনুষ্ঠিতব্য ২য় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামীকাল অনুষ্ঠিতব্য ২য় ধাপের পৌরসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

১৫ জানুয়ারি ২০২১

তিনি বলেন অতীতের ধারাবাহিকতায় নির্বাচন কমিশনকে সরকার এবিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিবে। এটা সরকারের দায়িত্ব।

ওবায়দুল কাদের আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান।

আগামীকাল ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ইভিএম পদ্ধতি নিয়ে ওবায়দুল কাদের বলেন – এ পদ্ধতিতে ভোটার Turn out শতকরা ৬০ ভাগের বেশি,যা অত্যন্ত ইতিবাচক।

আওয়ামী লীগ ইতিমধ্যে কেন্দ্রসহ অন্যান্য পর্যায়ে বিভিন্ন কমিটি, উপকমিটি গঠন করেছে, অনুমোদনও দিয়েছে। এসকল ঘোষিত কমিটির বিষয়ে কেউ কেউ সংক্ষুব্ধ হলে কিংবা কারো অভিযোগ থাকলে দলের গঠনতন্ত্র অনুযায়ী আপেলের সুযোগ থাকবে।
ওবায়দুল কাদের বলেন আবার কারো কমিটির বিষয়ে যে কোন অভিযোগ ধানমন্ডি ৩/এতে নির্বাচনী ট্রাইবুনালে জমা দেওয়া যাবে।

শেখ হাসিনার নেতৃত্বে দলকে আরো পরিচ্ছন্ন, আধুনিক গণতান্ত্রিক এবং স্মার্টার দলে রুপান্তর করতে চাই উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আভ্যন্তরীন গণতন্ত্র চর্চার ভীতকে আরো মজবুত করতে আওয়ামী লীগ সচেষ্ট।

তিনি বলেন দেশের রাজনৈতিক দলসমূহের মধ্যে আওয়ামী লীগেই আভ্যন্তরীন গণতন্ত্র চর্চার সুযোগ সবচেয়ে বেশি।

সরকারকে নাকি জণগণ ক্ষমা করবে না, মির্জা ফখরুলের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন প্রকৃতপক্ষে সরকার জনগণের কল্যাণে কাজ করছে বলেই বারবার শেখ হাসিনাকে সরকার পরিচালনার দায়িত্ব দিচ্ছে। বিএনপির সকল কর্মসূচি রাষ্ট্র ও জনগণের বিপক্ষে।

ওবায়দুল কাদের বলেন হা- না ভোটের মাধ্যমে যারা ভোট ডাকাতি শুরু করেছিলো, রাতের বেলায় কারফিউ গণতন্ত্রের মাধ্যমে গণতন্ত্র শিখিয়েছিলো,তাদেরকে জণগণ এখনো ক্ষমা করেনি।
আর ক্ষমা করেনি বলেই বিএনপি ক্রমশঃ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিএনপি জণগণ দ্বারা আন্দোলন ও নির্বাচনে বারবার প্রত্যাখ্যাত হয়ে প্রতিশোধ নিচ্ছে জীবন্ত মানুষ আর সম্পদ পুড়িয়ে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন জণগণ তাদের ক্ষমা করেনি বলেই এখনো অতীতের অপরাধের প্রায়শ্চিত্ত করছে।

৪র্থ ধাপের নির্বাচনে দলীয় মনোনয়নের ক্ষেত্রে নরসিংদী পৌরসভার ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে আইনগত অভিযোগ থাকায় ইতিমধ্যেই প্রার্থী পরিবর্তন করা হয়েছে, এবং সেখানে নতুন প্রার্থী দেওয়া হয়েছে বলে ওবায়দুল কাদের এবিষয়ে সংশ্লিষ্টদের জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com