শনিবার, ২০ Jun ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
দুর্নীতিবাজ পুলিশদের কোনো জায়গা নেইঃ রংপুরের এসপি

দুর্নীতিবাজ পুলিশদের কোনো জায়গা নেইঃ রংপুরের এসপি

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুর

১৪ই জানুয়ারি ২০২১ খ্রিঃ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় মিঠাপুকুর থানার আয়োজনে প্রতি মাসের ন্যায় মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশের এসপি বিপ্লব কুমার সরকার।

সভায় রংপুর জেলা পুলিশ এসপি বলেন,দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক থানায় পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর থাকতে হবে। থানায় কোন পুলিশ সদস্য অবৈধ উপায়ে অর্থ উপার্জনের সাথে জড়িত থাকতে পারবে না। রংপুর জেলায় দুর্নীতিবাজ পুলিশেদের কোনো জায়গা হবে না। মিঠাপুকুর থানার পুলিশ হবে, ঘুষ ও দুর্নীতিমুক্ত। মিঠাপুকুর থানা এবং বৈরাতীহাট তদন্তকেন্দ্রের, সকল পুলিশ সদস্যদের সাথে মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় পুলিশ সুপার রংপুর এ হুঁশিয়ারি দেন।

রংপুরের এসপি বিপ্লব সরকার আরো বলেন, মিঠাপুকুর থানার পুলিশ সদস্যদের সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মিঠাপুকুর থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় প্রধান অতিথি বলেন, পুলিশ জনগণের সেবা প্রদানকারী একটি প্রতিষ্ঠান, জাতি ধর্ম, বর্ণ ও রাজনৈতিক,সামাজিক,অর্থনৈতিক শ্রেণী নির্বিশেষে থানায় সকল নাগরিকের সমান আইনগত অধিকার লাভের সুযোগ রয়েছে। থানায় কিশোর হাজতখানায় ব্যবস্থা, মহিলা আসামী/ভিকটিমকে যথাসম্ভব মহিলা পুলিশের মাধ্যমে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা। থানায় ওয়ানস্টপ ডেলিভারী সার্ভিস চালুসহ থানায় সব সময় জনগণকে সেবা দিতে হবে। এতে বিন্দু পরিমাণ কার্পণ্য করা যাবে না। থানায় কোন দালাল থাকবে না। থানা হবে দালালমুক্ত, জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়, সেদিকে থানা পুলিশকে সর্বচ্চো সতর্ক থাকতে হবে। কোনো পুলিশ যদি কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েন তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায়, ডি-সার্কেল রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এবং মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং বৈরাতীহাট তদন্তকেন্দ্রের ইনচার্জসহ থানার এসআই ও এএসআই গণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com