শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান এসপি বিপ্লব সরকারের!

নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান এসপি বিপ্লব সরকারের!

আফ্রিদা জাহিন,বিশেষ প্রতিনিধি,রংপুরঃ

১৩ জানুয়ারি ২০২১ খ্রিঃ(বুধবার) রংপুরের পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভা বেলা ১১.০০ ঘটিকায় অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত হলে রংপুরের পুলিশ সুপার বলেন, থানায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার,বিপ্লব কুমার সরকার।

পীরগঞ্জ থানায় মাসিক অপরাধ ও আইন শৃংখলা পর্যালোচনা সভায় রংপুর জেলা পুলিশ সুপার বলেন, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, ধর্ষণ, নারী নির্যাতন, চুরি-ডাকাতি ও ছিনতাই রোধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ গুরুত্ব দিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ় ও নিরলস প্রচেষ্টায় আমরা কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। এ জেলার মানুষকে নিরাপদ রাখা, মাদক-সন্ত্রাস নির্মূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট থানা পুলিশকে নিজ নিজ অবস্থান থেকে আরো আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন।

এছাড়াও অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় পীরগঞ্জ থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, বিট পুলিশিং থাকলে জুয়া, মাদকের আসর এসব অবাধে চলতে পারবে না। কারণ বিট পুলিশকে মানুষ সহজে তথ্য জানিয়ে দিতে পারে। বিট অফিসারদের জন্য ডেডিকেটেড ফোন নম্বর আছে। কোনো অপরাধ, দ্বন্দ্ব-সংঘাত কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই মানুষের দোরগোড়ায় এবং ঘরে ঘরে পুলিশি সেবা পৌঁছে দেওয়া, সাধারণ মানুষের মধ্যে পুলিশভীতি দূর করা এবং জনগণ ও পুলিশের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করতে হবে। এতে দুর্নীতির সুযোগ কমার পাশাপাশি পুলিশি সেবাটা সহজেই মানুষের কাছে চলে যাবে। পীরগঞ্জ থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার, জুয়া-চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং প্রতিরোধ, আসামি গ্রেপ্তার, গ্রেফতারি পরোয়ানা তামিলসহ থানায় আগত সেবা ভোগীদের সেবা প্রদান নিশ্চিত করার নির্দেশ দেন।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধুসূদন রায়, ডি-সার্কেল রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান এবং পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত/অপারেশন এবং ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের ইনচার্জসহ থানার এসআই ও এএসআই গণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com