শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
শরণখোলায় র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ এক কৃষক আটক

শরণখোলায় র‍্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ এক কৃষক আটক


মোঃ নাজমুল ইসলাম সবুজ শরণখোলা প্রতিনিধিঃ


বাগেরহাটের শরণখোলায় র‌্যাবের বিশেষ অভিযানে মোঃ ফারুক হোসেন সেপাই (৫১) নামের এক কৃষককে আটক করেছে র‌্যাব।

৮ জানুয়ারী (শুক্রবার) বিকেলে উপজেলার আমড়াগাছিয়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে র‌্যাব-৬ এর একটি দল। র‌্যাবের হাতে আটক হওয়া ওই কৃষক উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা মৃতঃ এনামুল হক সেপাইর ছেলে।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ এর ডিএডি মোঃ বাজিউজ্জামানের নেতৃত্বে একটি দল ফারুক সেপাইর বাড়িতে অভিযান চালায়।

এসময় তার বসত ঘরে তল্লাশী চালিয়ে একটি নাইন এমএম বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন সহ নগদ ১১৪০ টাকা উদ্দার করে র‌্যাব। পরে তাকে আটক করে শরণখোলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

তবে কৃষক ফারুক সেপাইয়ের মেয়ে তাহেরা আক্তার বলেন, আমাদের সাথে প্রতিবেশী শাহবাজ খাঁন ও নুরজাহান বেগম সহ দীর্ঘদিন ধরে জমিজমা সক্রান্ত বিরোধ থাকায় প্রতিপক্ষরা সুপরিকল্পিত ভাবে ফাঁসিয়ে দিয়েছেন।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুর রহমান জানান, এ ঘটনায় ডিএডি বাজিউজ্জামান বাদী হয়ে ফারুক সেপাইয়ের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com