বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে- রংপুরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

করোনা ভ্যাকসিন নিয়ে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে- রংপুরে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ

করোনা মহামারীর শুরুতে নানা শংঙ্কা-আশংঙ্কার কথা বলে জনগণের মাঝে যারা বিভ্রান্তি ছড়িয়েছে তারা এখন ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা করোনার শুরুতে বলেছিল বাংলাদেশের রাস্তায় লাশ পড়ে থাকবে, অনাহারে-অর্ধাহারে মানুষ মৃত্যুবরণ করবে। তাদের সেই আশংঙ্কা ভূল প্রমাণিত হয়েছে। করোনা মোকাবেলায় এই উপ মহাদেশে আমরা সবচেয়ে ভালো অবস্থানে রয়েছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সক্ষমতার দিক থেকে করোনা মোকাবেলায় সবার উপরে আমাদের অবস্থান এবং পুরো পৃথিবীতে ২০ তম। রংপুরে বিটিভি উপকেন্দ্র পরিদর্শনে এসে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ।

তিনি আরও বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে কোন শংঙ্কা নেই। ভ্যাকসিন চুক্তি অনুযায়ী যথা সময়ে আসবে। একটি ভূল সংবাদের ভিত্তিতে বিভ্রান্তি তৈরী হয়েছিল যা, সিরামিন ইন্সটিটিউট গণমাধ্যমে বিবৃত্তি দিয়ে বিষয়টি নিস্পত্তি করেছে। এছাড়া ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতও নিশ্চিত করেছে চুক্তি অনুযায়ী যথা সময়ে করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যম উন্নত দেশের চেয়ে স্বাধীন। তারা যে পরিমান স্বাধীনতা ভোগ করে এবং স্বাধীনভাবে কাজ করে সেই পরিমাণ স্বাধীনতা উন্নত দেশেও নেই। গণমাধ্যমে দূর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ পরিবেশন হলে সরকার ও রাস্ট্রের পক্ষে ব্যবস্থা নেয়া সহজ হয়। তবে কোন সময় অসত্য সংবাদ বা ভূল সংবাদ কাউকে নিগৃহীত করার উদ্দেশ্যে প্রচার করা সমীচিন নয়। সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তবে কোন সাংবাদিকের বিরুদ্ধে হয়রানীমূলক মামলা হলে তা আমাদের নজরে আসলে আমরা দ্রুত ব্যবস্থা গ্রহণ করি।

এছাড়াও বলেন, ঢাকা ও চট্টগ্রাম ব্যতিত ৬টি বিভাগীয় শহরে বাংলাদেশ টেলিভিশনের পুর্ণাঙ্গ কেন্দ্র স্থাপন করবে সরকার। আগামী ২ থেকে আড়াই বছরের মধ্যে রংপুর কেন্দ্র থেকে অনুষ্ঠান সম্প্রচারিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড: রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিয়ার রহমান,সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল সহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com