বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামী নির্বাচনের আগে রংপুর সহ ৬ টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র চালু হবে-তথ্য মন্ত্রী হাসান মাহমুদ

আগামী নির্বাচনের আগে রংপুর সহ ৬ টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র চালু হবে-তথ্য মন্ত্রী হাসান মাহমুদ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে কোনো মামলা হলে আমি হস্তক্ষেপ করি। আমরা সময় মতোই ভ্যাকসিন পাব কিন্তু এটি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি কুচক্রী মহল।

শুক্রবার জুমার নামাজের আগে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, আমাদের দেশের মতো বিশ্বের কোথাও কোন দেশে গণমাধ্যম এত স্বাধীনতা ভোগ করে না। অহেতুক যদি কোনো গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা বা হয়রানি হয়, সেখানে আমি সরাসরি হস্তক্ষেপ করি এবং করব।
বাংলাদেশকে ভারতের ভ্যাকসিন দেয়া না দেয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন,
আমরা ভ্যাকসিন পাব এবং সময়মতো পাব। কিন্তু এটি নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল।
গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি। এসময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন রংপুরের আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করে বলেন আগামী নির্বাচনের আগে রংপুর সহ দেশে ৬ টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র চালু করা হবে। সন্ধ্যায় তিনি আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com