বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নড়াইল সোনালী ব্যাংক চত্বর থেকে ৪ লাখ টাকা খোয়া !

নড়াইল সোনালী ব্যাংক চত্বর থেকে ৪ লাখ টাকা খোয়া !

মোঃ হাবিবুর রহমান স্টাফ রিপোর্টার নড়াইলঃ

সোনালী ব্যাংক নড়াইলের প্রধান শাখা চত্বর থেকে ব্যবসায়ী কামরুল ইসলামের চার লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী শহরের ভওয়াখালী এলাকা কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে চার লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বের হই। আরও টাকা তুলতে সোনালী ব্যাংকের সামনে যাই। সঙ্গে আমার এক ভাই ছিলেন। তিনি ব্যাংকের ভেতরে যান। আমি ব্যাংক চত্বরে মোটরসাইকেলে বসেছিলাম। বাজারের ব্যাগে ওই চার লাখ টাকা মোটরাইকেলের হ্যান্ডেলে ঝোলানো ছিল। অপরিচিত একব্যক্তি এসে পেছন থেকে আমাকে ডাক দেন। তার সঙ্গে প্রায় দু’মিনিট কথা বলার পর ওই ব্যক্তি চলে যান। এরপর তাকিয়ে দেখি মোটরাইকেলের হ্যান্ডেলে টাকার ব্যাগ নেই।

এ ব্যাপারে সোনালী ব্যাংক নড়াইল শাখার ব্যবস্থাপক আবু সেলিম বলেন, টাকা খোয়া যাওয়ার বিষয়টি শুনেছি। তবে, ব্যাংকের সিসিটিভির ফুটেজে দৃশ্যটি ধরা পড়েনি।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় ভূক্তভোগী ব্যক্তি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন,তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com