মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
রাজাপুরে বিশখালীতে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে ২ লক্ষ টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড, ৪ টি বালুর জাহাজ জব্দ

রাজাপুরে বিশখালীতে ভ্রাম্যমান আদালতে ৬ জনকে ২ লক্ষ টাকা ও এক বছরের বিনাশ্রম কারাদন্ড, ৪ টি বালুর জাহাজ জব্দ

মোঃ নাঈম হাসান ঈমন রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া উইনিয়নের পালট সংলগ্ন বিষখালী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বুধবার গভীর রাতে ওঁৎপেতে ২টি বলগেট ও ২ টি ড্রেজার মেশিন জব্দ করে। ৬ জনকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতে বিজ্ঞ

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন মঙ্গলবার দিবাগত রাত ৭ টা থেকে গভীর রাত পর্যন্ত পুলিশের ফোর্স ছাড়াই বিশখালী নদীর তীরবর্তী সংলগ্ন জংগলে ওঁতপেতে থেকে রাতে উপজেলার ৫ নং বড়ইয়া ইউনিয়নের দক্ষিন পালট সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৬ জন বালু শ্রমিককে আটক করেন। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোক্তার হোসেন উপজেলা আরুয়া গ্রামের ওহেদ শিকদার পুত্র অলিউর রহমান(৩৫)ও পিরোজপুর, জেলার স্বরূপকাঠির মৃত আজাহার ডুবি এর পুত্র আঃরশিদ (৪০)কে একলক্ষ টাকা,অপর ৪ জন যথাক্রমে জাহিদ হাসান(৩৫)পিতাঃ আঃমালেক হাওলাদার
কৃঞ্চকাঠি,ঝালকাঠি সদর ফয়জুল হক (৩৪)পিতাঃনুরুল ইসলাম নিয়ামতি, বাখের গঞ্জ রফিকুল ইসলাম (২১)পিতাঃহানিফ
ডুবি,স্বরুপকাঠি,পিরোজপুর,রাহাত(২৫)পিতাঃআঃরাজ্জাক, ছোট বিগাই,পটুয়াখালী কে একলক্ষ টাকা সহ মোট ২ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

জব্দকৃত ২ টি বালু উত্তোলনের ড্রেজার ও ২ টি বালু বহনকারী ভলগেট আংশিক ধ্বংস করে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com