বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
পালস হেলথকেয়ার সার্ভিসেস ও মেরী স্টোপস বাংলাদেশ এর অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর

পালস হেলথকেয়ার সার্ভিসেস ও মেরী স্টোপস বাংলাদেশ এর অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর


পালস হেলথকেয়ার সার্ভিসেস ও মেরী স্টোপস বাংলাদেশ- এর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে চিকিৎসক ও সেবাগ্রহীতাদের মধ্যে ভিডিও কনফারেন্সিং এর দ্বারা সেবামূলক সংযোগ স্থাপনের লক্ষ্যে। এই অংশীদারিত্ব নিশ্চিত করবে সেবাগ্রহীতাদের জন্য সরাসরি চিকিৎসকদের কাছ থেকে টেলিমেডিসিন বা টেলিফোনের মাধ্যমে পরামর্শসেবা বিশেষত এই কোভিড-১৯ প্যানডেমিক এর সময়ে। মেরী স্টোপসের চিকিৎসকেরাও সেবা প্রদান করবেন এই পালস প্লাটফর্মের মাধ্যমে।
১৯৮৮ সাল থেকে মেরী স্টোপস বাংলাদেশ উন্নতমানের ও স্বল্পখরচে যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে বিশেষত পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য ও প্রসবকালীনসেবা, নিরাপদ মাসিক নিয়মিতকরণ বা এম আর সেবা শহর, উপ-শহর ও গ্রামীণ কমিউনিটিতে বিভিন্ন পদ্ধতিতে।
পালস হেলথকেয়ার সার্ভিসেস সারা দেশব্যাপী সেবা দিয়ে থাকে বিভিন্ন সুপরিচতি ও উন্নত হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা। এর আছে নানান ধরনের সেবা যার মধ্যে অন্যতম হলো সম্পূর্ণ ড্রাগস ডাটাবেইজ, ই-প্রেসক্রিপশান, ইলেকট্রনিক রেকর্ড মেডিকেল স্টোরেজ, অনলাইন ফার্মেসী ও বাড়ি থেকে নমুনা সংগ্রহ ব্যবস্থা। পালস হেলথকেয়ার সার্ভিসেস আরও দিচ্ছে ২৪×৭ হটলাইন সার্ভিস ও সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ গ্রহনের ব্যবস্থা।
মেরী স্টোপসে সেবাগ্রহীতা বা ক্লায়েন্টরা পাবেন প্রথম ভিডিও কনসালটেশানে ৩০০ টাকা পর্যন্ত ছাড়, এছাড়া যেকোন ভিডিও কনসালটেশানে ১৫% ও বাড়ি থেকে নমুনা সংগ্রহে ১০% ছাড়। সর্বোপরি, ব্যবহারকারিরা পাচ্ছেন ২৪×৭ আনলিমিটেড অডিও কলে চিকিৎসকদের সাথে কথা বলার সুযোগ এক বছর পর্যন্ত।
রুবাবা দৌলা, প্রতিষ্ঠাতা, পালস হেলথকেয়ার সার্ভিসেস তার বিবৃতিতে আরও যুক্ত করেন, “মেরী স্টোপস বাংলাদেশ কনট্রাসেপশান, পরিবার পরিকল্পনা ও নারী স্বাস্থ্যসেবায় শীর্ষস্থানীয় সুতরাং আমরা অবশ্যই গর্বিত এই সহযোগীতা ও অংশীদারিত্ব চুক্তিতে। আমরা আশাবাদী আমাদের ১০০০+ চিকিৎসক এবং পালস ২৪×৭ হেল্পলাইন মেরী স্টোপস ক্লায়েন্টদের পুরো দেশব্যাপী উন্নতমানের সেবা দিতে সক্ষম হবে যেকোন জায়গায় যেকোন সময়ে।“

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com