মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারতীয় পেঁয়াজ ৫০ টাকার নিচে বিক্রি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

ভারতীয় পেঁয়াজ ৫০ টাকার নিচে বিক্রি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী

ভারতীয় পেঁয়াজ আমদানি করা হলেও ৫০ টাকার নিচে বিক্রি করা সম্ভব হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুল্ক বাড়ানো হবে কিনা সে বিষয়ে পর্যালোচনা হচ্ছে বলেও জানান তিনি।  রোববার (৩ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে দেশি কৃষকের স্বার্থ রক্ষা করেই আমদানি করা হবে বলে সাংবাদিকদের জানান টিপু মুনশি। 

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। সংকট শুরু হয় বর্ষা মৌসুমের পর। আগামী তিন বছরের মধ্যেই বাংলাদেশ পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পরিকল্পনা করা হচ্ছে। এ ক্ষেত্র নতুন জাত উদ্ভাবনের চিন্তা করা হচ্ছে। 

তিনি বলেন, চালের দাম দফায় দফায় বাড়ায় অবাধ আমদানির সুযোগ দিয়েছে সরকার। যেকোনো ব্যবসায়ী চাইলে খাদ্যমন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদনের পর বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন দেবে। এরইমধ্যে ধানের দাম ১শ’ টাকার মতো কমেছে। চালের দামও কমে আসবে। কোনো অসাধু ব্যবসায়ী যেন সুযোগ না পায় সেজন্য জনমত গঠন করার আহ্বান জানান মন্ত্রী। 

ভোজ্যতেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রশ্নে টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। অহেতুক কেউ দাম যেন না বাড়ায় সেদিকে নজর রাখা হচ্ছে।

এদিকে ভোগ্যপণ্যের দাম নিয়ে বিএনপির করা মানববন্ধন সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি কর্মসূচি যতটা না জনগণের জন্য তারচেয়ে বেশি রাজনৈতিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com