সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কাজ না করেই টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের টাকা উত্তোলন করে নিলো ইউপি সদস্য

কাজ না করেই টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের টাকা উত্তোলন করে নিলো ইউপি সদস্য

কাওসার হামিদ,তালতলী(বরগুনা) প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে কাজ না করেই টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের টাকা উত্তোলন করে নিলো ইউপি সদস্য। ঘটনাস্থলে পরিদর্শন না করে ও এ টাকা উত্তোলনে সহযোগিতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতা।

জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.জয়নাল মৃধা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ২০১৯-২০ অর্থবছরে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবের বাড়ি পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা সংস্কারের জন্য ৪৪ হাজার ৩ শত টাকা বরাদ্দ দেয়া হয়। এ টাকা উত্তোলন করা হলেও সরেজমিনে কোনো ধরনের কাজ না আত্মসাত করেন ইউপি সদস্য জয়নাল । আর এই টাকা উত্তোলনের সহযোগিতা ও ঘটনাস্থলে পরিদর্শন না করে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম নিজ ক্ষমতা বলে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার পরে সর্বশেষ ২য় কিস্তিতে টাকা গতবছরের ২৮ডিসেম্বর চেক ইসু করেন ।

রবিবার(৩ জানুয়ারী) সকাল ১০টার দিকে টেস্ট রিলিফ প্রকল্পের অধীনে সিরাজ আকনের বাড়ি থেকে হাবিবেবর বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের কাজ দেখতে গেলে গ্রামীন এই রাস্তায় কোথায় কোনো ধরনের মাটির কাজ হয়নি। এলাকার কয়েক জনের সাথে কথা বলে জানা যায় এই রাস্তায় তিন বছর আগে সংস্কার হয়েছে। এরপরে আর কেউ সংস্কার করেনি।

বড়বগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডেও ইউপি সদস্য মো.জয়নাল মৃধা বলেন,মুঠো ফোনে বলেন,আপনাদের সাথে সরাসরি কথা বলবো।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুনু বেগম টেস্ট রিলিফ প্রকল্পের গ্রামীন রাস্তা সংস্কারের বরাদ্ধের সম্পূর্ন কাজের টাকার চেক দেওয়া কথা স্বীকার করে বলেন হয়েছে। চেক যখন দেওয়া হয়েছে তখন পানি ছিলো রাস্তার পাশে তাই মাটি পায়নি। এখন কাজ করবে।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে পরিদর্শন করা হবে। কাজ না করলে জরিতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান বলেন,কাজ না করে কেন চেক দেওয়া হলো তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com