সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পাবনায় ওয়ান শুটারগানসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

পাবনায় ওয়ান শুটারগানসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

ইসমাইল হোসেনঃ চাটমোহর(পাবনা)প্রতিনিধি

পাবনায় আজ ০৩ জানুয়ারি রাত ০২.৪৫ ঘটিকার সময় ১ টি ওয়ান শুটারগানসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের এক গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ আভিযানে
ওয়ান শুটারগানসহ ২ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- রাধাকান্তপুর গ্রামের (পদ্মা কলেজ সংলগ্ন) মোঃ ইদ্রিস খাঁর ছেলে মোঃ জিল্লু আলী (২৩) ও মোঃ সেলিম শেখের ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৫)।

গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ১ টি অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। গ্রেফতার পূর্বক তাদের নিকট হতে ০১ টি অবৈধ অস্ত্র ওয়ান শুটারগান, ০২ রাউন্ড গুলি, ০১ টি হাত বোমা, ০১ টি চাইনিজ কুড়াল ও ০১ টি চাকু উদ্ধার করে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল এবং জনসাধারনকে অস্ত্র ও গোলা-বারুদের ভয় দেখিয়ে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।

এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আটঘরিয়া থানায় এজাহার দায়ের করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com