শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
সৌরভের শরীরে বসানো হল স্টেন্ট

সৌরভের শরীরে বসানো হল স্টেন্ট

এঞ্জিওপ্ল্যাস্টির পরে, আজ সন্ধ্যায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বুকে একটি “স্টেন্ট” বসানো হল ৷ এটি কাজ না করলে, পরে আরও ২/৩টি বসাতে হতে পারে ৷ তবে, চিকিৎসকদের ধারণা, সম্ভবত তার প্রয়োজন হবে না ৷ সব কিছু ঠিকঠাক থাকলে সপ্তাহখানেকের মধ্যেই সৌরভকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে ৷
এখন তাঁর অবস্থা স্থিতিশীল৷ সন্ধ্যায় তিনি চা, বিস্কুটও খেয়েছেন ৷ এমনকি, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় রাজ্যপাল জগদীপ ধনখড় উডল্যান্ডস হাসপাতালে দেখা করতে গেলে, উল্টে সৌরভই তাঁদের কুশল জিজ্ঞাসা করেন ৷ তিনি স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়, মেয়ে সানা, দাদা স্নেহাশিস ও পরিবারের অন্যান্যদের সঙ্গেও কথা বলেন ৷
আজ সকালে নিজ বাসগৃহে প্রাত্যহিক শরীরচর্চা করার সময়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক ও বিসিসিআই-এর বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান৷ তাঁর বুকে ব্যাথা শুরু হয়৷ প্রবল শ্বাসকষ্ট হতে থাকে৷ সঙ্গে সঙ্গে তাঁকে কলকাতার অভিজাত হাসপাতাল উডল্যান্ডস-এ ভর্তি করা হয়৷ চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন, তিনি “মায়ো কার্ডিয়াক ইনফ্র্যাকশন” বা মৃদু হৃদরোগে আক্রান্ত হয়েছেন ৷ তারপরই তাঁর এঞ্জিওপ্ল্যাস্টি করার পরিকল্পনা নেওয়া হয় ৷
সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে তৎপরতা শুরু হয়ে যায় ৷ তৃণমূল, বিজেপি, সিপিএম ও কংগ্রেসের নেতারা সৌরভের শারীরিক খোঁজখবর নিতে থাকেন৷ দিল্লি থেকে ভারতের স্বরাসট্র মন্ত্রী অমিত শাহ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি হাসপাতালে ফোন করেন৷ দিল্লি থেকে একদল প্রতিনিধি চলে আসেন কলকাতায় ৷
আসলে, সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে ৷ বিশেষত, বিজেপি চাইছে সৌরভ তাদের দলে যোগ দিন৷ তবে, বিশেষজ্ঞদের ধারণা, এই অসুস্থতার পরে সৌরভ সক্রিয় রাজনীতিতে যোগ দিতে পারবেন কি না, সন্দেহ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com