বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
করোনা মহামারিতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারনে একজন মানুষও না খেয়ে মরেনি-ওবায়দুল কাদের

করোনা মহামারিতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারনে একজন মানুষও না খেয়ে মরেনি-ওবায়দুল কাদের

গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপি’র নেতিবাচক ও অতিক্ষমতা কেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি, বিএনপিকে ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক বলেও মনে করেন।

ওবায়দুল কাদের আজ সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

বিএনপি এতোদিন “না” ছাড়া কিছুই দেখতে পেতো না,এখন দেখতে পায় “ধ্বংস” এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ধ্বংস নয়,শেখ হাসিনার নেতৃত্বে এখন সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মানের মহাযজ্ঞ চলছে।

সরকার নাকি গণতন্ত্র,অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, বিএনপি নেতাদের এমন মিথ্যাচার বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারাদেশে চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস।

তিনি বলেন যাদের হাত ধরে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়,এদেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে অবিরাম।
প্রকারান্তরে যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখন দেশের ধ্বংস চায়।

বিএনপি দেশকে পিছিয়ে দিতে চিরাচরিত পাকিস্তানি ভাবধারার দৃষ্টিসীমায় রাষ্ট্রের অর্জন আর সক্ষমতার সুবর্ণ রুপ দেখতে পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন তারা শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত।

দেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক – স্বাধীনতা, আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে,পারছে অবিরাম বিষোদগার করতে।

দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন – উপনির্বাচন হছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে বলেও জানান তিনি।

গণতন্ত্রের শতফুল একদিনেই ফোটে না, এর জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন পরিচর্যার,আর এই গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কোন দায়িত্বশীল ভূমিকাতো রাখেইনি বরং পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে।
ওবায়দুল কাদের বলেন নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনরায় পাবার আগেই ফল প্রত্যাখ্যান করেছে,যা প্রকারান্তরে জনগণের রায়কেই অপমান করা।

করোনা মহামারিতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারনে একজন মানুষও না খেয়ে মরেনি, আর এ কারনেই বিএনপির কষ্টের কারন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, উচ্চহারে প্রবৃদ্ধি, প্রবাসী আয়সহ সকল আর্থসামাজিক সূচকে ফিরে এসেছে ইতিবাচক ধারা।

বিশ্বসমাজ যখন দেশের প্রশংসা করে তখন বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না উল্লেখ করে মন্ত্রী বলেন আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক, তারা সৃষ্টিতে নয়,ধ্বংসাত্মক প্রবণতায় ভূগছে।

ওবায়দুল কাদের বলেন জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না,জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়।
আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়।
আর এজন্যই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারনে রাজনীতিতে জনসম্পৃক্ত ইস্যু খুঁজে পাওয়ার ব্যর্থতা বিএনপি নেতৃত্বের অক্ষমতা ছাড়া আর কিছুই নয় বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com