শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রংপুর জেলার রেজিস্ট্রার্ড ইউনানী চিকিৎসকদের মত বিনিময় সভা।

রংপুর জেলার রেজিস্ট্রার্ড ইউনানী চিকিৎসকদের মত বিনিময় সভা।

রংপুর নগরীতে আসন্ন বাংলাদেশ বোর্ড অব ইউনানি অ্যান্ড আয়ুবের্দিক সিস্টেমস্ অব মেডিসিন এর রংপুর বিভাগীয় সদস্য নির্বাচনে রংপুর জেলার রেজিস্ট্রার্ড ইউনানি চিকিৎসকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে স্থানীয় সুমি কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় সভার আয়োজন করে। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বোর্ড অব ইউনানী অ্যান্ড আয়ুবের্দিক সিস্টেমস অব মেডিসিন এর সদস্য ও এফ এইচ ফার্মাসিটিক্যালস( ইউনানী) লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ডাঃ এ আর হাকিম মাসুদুল হাসান বলেন, আমরা চিকিৎসকরা সেই প্রাচীন কাল থেকে এখন পর্যন্ত ইউনানী অ্যান্ড আয়ুবের্দিক কোম্পানি গুলোর ঔষধ দিয়ে চিকিৎসা করে আসছি।

বাংলাদেশে ইউনানী অ্যান্ড আয়ুবের্দিক কমিটি আছে। সেই কমিটিতে আমাদের রংপুর এর কোন সদস্য নাই। সেজন্য রংপুর জেলার ইউনানী ও আয়ুবের্দিক চিকিৎসকরা অবহেলিত। বর্তমান রংপুর বিভাগীয় একজন সদস্য নির্বাচন করার সুযোগ এসেছে। আমরা একজন সৎ, যোগ্য ও নিঃস্বার্থ ব্যক্তিকে সদস্য নির্বাচন করবো। যাতে আমাদের রংপুরের অবহেলিত চিকিৎসকদের যে কোন সমস্যায় সব সময় মূলায়ন করে।

আরও উপস্থিত ছিলেন, ডাঃ আব্দুল গণি ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল অধ্যক্ষ আলহাজ্ব হাকীম মোঃ মোকছেদুল আলম, উম্মে কুলছুম ইউনানী- আয়ুবের্দিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক হাকীম আনিসুর রহমান, বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতি রংপুর সাধারণ সম্পাদক কবিরাজ জাহাঙ্গীর আলম মুন্সী, হামদার্দ ল্যাবরেটরিস এর এরিয়া ম্যানেজার কামাল হোসাইন, শাখা ব্যবস্থাপক সাখাওয়াত হোসেন, হাকীম দুলু মিয়া প্রমূখ সহ বিভিন্ন জায়গার ইউনানী চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com