সোমবার, ১৫ Jun ২০২৬, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
আজ খ্রীষ্টানদের বড়দিন

আজ খ্রীষ্টানদের বড়দিন

বড়দিন উদযাপনে চার্চগুলো সেজেছে বর্ণিল সাজে। আলোকসজ্জা থাকলেও করোনায় এবার ফিকে হয়ে গেছে উৎসবের রঙ। স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনায় অংশ নিয়েছেন যীশুখ্রিস্টের অনুসারীরা। মহামারী থেকে বিশ্ব যেন পরিত্রাণ পায় সেই প্রার্থনাই এবারের বড়দিনে ভক্তদের। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় তেজগাঁও চার্চে শুরু হয় যীশু প্রার্থনা। বিশেষ জপমালার মাধ্যমে যীশু খ্রীস্টকে স্মরণ করেন ভক্তরা।

বড় দিন উপলক্ষে চার্চগুলো সেজেছে উৎসবের বর্ণিল রঙে। চারিদিকে রং আর আলোর খেলা। বাহারি রঙে সেজেছে ক্রিসমাস ট্রি। উৎসবের আয়োজনে কমতি নেই একটুও। তবে করোনার কারণে ভাটা পড়েছে উৎসবে।

উৎসবের লোকসমাগমে যেন করোনা ছড়িয়ে না পড়ে সেজন্য চার্চগুলোতে স্বাস্থ্যবিধির উপর গুরুত্ব দেয়া হচ্ছে। চার্চগুলোতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘চার্চগুলোতে সিসিটিভি লাগানো আছে। প্রতিটা চার্চের আশেপাশে সাদা পোশাকে পুলিশের সদস্য রয়েছে। মোট চার স্তরের নিরাপত্তা নেয়া হয়েছে। 

কাকরাইল চার্চের পুরোহিত ফাদার বিমল ফ্রান্সিস গোমেজ বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে আমাদের এখানে সব ব্যবস্থা থাকবে। স্যানিটাইজার থাকবে এবং মাস্ক বাধ্যতামূলক থাকতে হবে।’

এদিকে, বড়দিন উপলক্ষে রাজধানীর বিভিন্ন হোটেলে নানা আয়োজন করা হয়েছে। হোটেল রেনেসাসে আলোকসজ্জার পাশাপাশি বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়।

এছাড়াও ২৫ ডিসেম্বর সারাদিন থাকছে বিশেষ সব আয়োজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com