বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
শীতলক্ষ্যার তীরে মাটি কাটার অভিযোগ, লাখ টাকা জরিমানা

শীতলক্ষ্যার তীরে মাটি কাটার অভিযোগ, লাখ টাকা জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলার নান্দিয়াসাঙ্গুইন এলাকার শীতলক্ষ্যা নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. ইব্রাহিম বিএসসি নামের এক বালু ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (২৩ডিসেম্বর) সন্ধ্যায় এ অভিযান চালানো হয়।

এ সময় তাকে মাটি কাটার ওই অংশ ভরাট করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন। দণ্ডিত ইব্রাহিম বিএসসি উপজেলার বরমী গ্রামের সিরাজ উদ্দিন ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফারজানা নাসরিন জানান, দীর্ঘদিন ধরেই শীতলক্ষ্যা থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ ছিল। বিভিন্ন সময় অভিযান চালিয়েও হাতেনাতে কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার বিকেলে স্থানীয়দের মাধ্যমে মাটি কাটার খবর পেয়ে অভিযান চালানো হয় এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইব্রাহিম বিএসসি নামের ওই বালু ব্যবসায়ীকে আটক করা হয়। পরে সন্ধ্যায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি মাটি কেটে নেয়া স্থানগুলো ভরাট করার নির্দেশ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com