বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

চাকরির মেয়াদ শেষ হওয়ায় অবসরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস।

সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর থেকে তাকে অবসর দিয়ে বুধবার (২৩ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

একইসঙ্গে আগামী ১ জানুয়ারি থেকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব থাকাকালে ২০১৯ সালের ২৯ ডিসেম্বর আহমদ কায়কাউসকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নিয়োগ দেওয়া হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা কায়কাউস ২০১৬ সালের ১৫ ডিসেম্বর বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব হন। ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি সচিব পদে পদোন্নতি পান।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি কায়কাউসকে সিনিয়র সচিব করা হয়। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আহমেদ কায়কাউস সরকারের বিভিন্ন দফতরে দায়িত্ব পালন করেছেন।
আহমদ কায়কাউসকে অবসর দেওয়া হলেও নতুন করে কাউকে মুখ্যসচিব নিয়োগ দেওয়া হয়নি।
বিসিএস প্রশাসন ক্যাডারের ৮৪, ৮৫ এবং ৮৬ ব্যাচের মধ্য থেকে কাউকে মুখ্যসচিব নিয়োগ দেওয়া হতে পারে বলে প্রশাসনের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com