বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঢাকায় ২ চীনা নাগরিক আটক

ঢাকায় ২ চীনা নাগরিক আটক

পর্যটক সেজে বাংলাদেশে এসে বড় বড় ব্র্যান্ডের নামে নকল সেলাই মেশিন বিক্রি করছিল চীনা নাগরিকদের একটি চক্র। মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীর তুরাগ এলাকায় অভিযান চালিয়ে ২ জন চীনা নাগরিককে আটকের পর বেরিয়ে এসেছে তাদের প্রতারণার কাহিনি। এ সময় তাদের কাছে থাকা নিম্নমানের এক হাজার ১০০ সেলাই মেশিন উদ্ধার করা হয়।

বুধবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, প্রতারকচক্রটি কয়েক বছর ধরে কন্টেইনারে মিথ্যা ঘোষণায় ট্রাক্স ফাঁকি দিয়ে চীন থেকে সেলাই মেশিন বাংলাদেশে আনত। এরপর বাংলাদেশে তাদের ভাড়া করা কারখানায় সেই মেশিনগুলোতে বিভিন্ন বড় বড় কোম্পানির নাম বসিয়ে সেই কোম্পানির প্যাকেটজাত করে বাজারে কমদামে বিক্রি করত।

কম দামে ভালো কোম্পানির পণ্য পাওয়ায় ক্রেতাদের কাছেও পণ্যগুলোর চাহিদা ছিল। এমনভাবে মেশিনগুলো তৈরি করা হতো যে কারো পক্ষে বোঝা সম্ভব না কোনটা আসল, কোনটা নকল।
সংবাদ সম্মেলনে সেলাই উৎপাদনকারী এক ব্র্যান্ড কোম্পানির কর্মকর্তা জানান, ক্রেতারা মেশিনগুলো কিনে ২-৩ মাসও ব্যবহার করতে পারত না। তার আগেই নষ্ট হয়ে যেত। নষ্ট হয়ে যাওয়ার পর কোম্পানির সার্ভিস সেন্টারে নিয়ে গেলে সেখানকার মেকানিকরা মেশিন খোলার পর বলতে পারত মেশিনগুলো নকল।

সিআইডি কর্মকর্তারা আরও জানান, এই চক্রটির সঙ্গে বাংলাদেশের কয়েকজন জড়িত, তাদের ধরতেও চলছে অভিযান। এ ছাড়া এই চক্রটি বিদেশে মানি লন্ডারিং করেছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com