বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শোকজের পরেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কমিটিতে হাফিজ

শোকজের পরেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কমিটিতে হাফিজ

বিএনপি থেকে শোকজ পাওয়ার পরেও এবার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কমিটিতে স্থান পেলেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডেকে কমিটির নাম ঘোষণা করেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

এসময় চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

গত ১৪ ডিসেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজকে শোকজ করা হয়। এরপর তিনি বনানীর বাসায় সংবাদ সম্মেলনে করে শোকজের বিষয়ে দলের হাইকমাণ্ডের নেতাদের কড়া সমালোচনা করেন। পরবর্তীতে দলীয় কার্যালয়ে শোকজের জবাবও পাঠান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

শোকজের জবাবের বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের উচ্চ পর্যায়ের নেতারা শোকজের জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। এ দোদল্যুমানতার মধ্যেই বিএনপির এই নেতাকে স্থান দেয়া হয়েছে দেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের বরিশাল বিভাগীয় কমিটির সদস্য পদে।

বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মোট ২৫ টি কমিটি ঘোষণা করেন। এর মধ্যে আইনের শাসন ও মানবাধিকার কমিটি, মুক্তিযোদ্ধাদের সম্মাননা কমিটি, প্রচার কমিটি, সেমিনার ও সিম্পোজিয়াম কমিটি, প্রকাশনা কমিটি, স্মরণিকা কমিটি, স্বরচিত কবিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটি, মিডিয়া কমিটি, সাংস্কৃতিক কমিটি, রচনা প্রতিযোগিতা, র‌্যালি কমিটি, সাজসজ্জা-মুক্তিযুদ্ধের বইমেলা-ও চিত্র প্রদর্শনী কমিটি ও চিকিৎসা ও সেবা কমিটি রয়েছে।

এছাড়া উদযাপন কমিটির সচিবালয় নামেও একটি কমিটি করা হয়েছে। সাংগঠনিক বিভাগ হিসেবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা ও রংপুরের কমিটি করা হয়। এসময় ড. মোশাররফ বলেন, কমিটিগুলোর প্রস্তাবনা ও গবেষণা মোতাবেক সুবর্ণ জয়ন্তীর পুরো বছর নানা কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com